Showing posts with label অ্যাপ স্টোর. Show all posts
Showing posts with label অ্যাপ স্টোর. Show all posts

6 Nov 2020

হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ ৭ দিন পরেও ডিলিট করতে পারবেন

Image courtesy: Pixabay


হোয়াটসঅ্যাপ নিয়ে এল এমন অটো ডিলিট মেসেজ ফিচার । যদি ফিচারটি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সেটিংসে এনাবেল করেন, তবে আপনার তরফে কাউকে পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পর সেই ব্যক্তির চ্যাট হিস্ট্রি থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে । 

6 Aug 2020

হোয়াটসঅ্যাপে আর ভুয়ো খবর নয়, এল নতুন ফিচার Search the web

Image courtesy: Pixabay

আমরা সারাদিনে মোবাইল ফোনে যত খবর পড়ি এবং ফরওয়ার্ড করি তারমধ্যে অনেক খবরই ভুয়ো (Fake news) । বছরখানেক আগে হোয়াটসঅ্যাপে দেশজুড়ে ছেলেধরার ভুয়ো খবর ছড়িয়েছিল । তার জেরে ছেলেধরা সন্দেহে অনেক নিরীহ মানুষকে খুন করা হয় । সম্প্রতি করোনা ভাইরাস নিয়েও অনেক ভুয়ো খবর ছড়িয়েছে হোয়াটসঅ্যাপে । তাই ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে হোয়াটস্অ্যাপ নিয়ে এসেছে সার্চ দ্য ওয়েব (Search the web) নামে একটি নতুন ফিচার । 

30 Jul 2020

PUBG সম্ভবত ব্যান হবে না, কারণটা জেনে নিন

Image courtesy: pubgwallpaper.net
গত একমাসে চিনের একশোটির বেশি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত । প্রথম দফায় ৫৯টি এবং দ্বিতীয় দফায় ৪৭টি । সব মিলিয়ে ২৭৫টি অ্যাপ না কি ভারত সরকারের সন্দেহের তালিকায় রয়েছে, যেগুলি দফায় দফায় নিষিদ্ধ করা হবে । ইতিমধ্যে TikTok, Helo-র মতো একাধিক জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে । অনেকেই আশঙ্কা করছেন, সম্ভবত চিনের PUBG গেমিং অ্যাপটিকেও ভারতে আগামীতে নিষিদ্ধ করা হবে । কিন্তু সেই সম্ভাবনা খুবই কম । 

28 Jul 2020

চিনের ৪৭টি ক্লোন অ্যাপ নিষিদ্ধ করল ভারত, সত্যিই কি তাই ?

Image courtesy: Oppo

গত মাসে চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার । তারপর ফের আরও ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে । একাধিক পোর্টাল ও সংবাদপত্রে দেখলাম লেখা হয়েছে, এই ৪৭টি অ্যাপের অধিকাংশ না কি আগের ৫৯টি অ্যাপের ক্লোন অ্যাপ । কিন্তু আদতে এই ৪৭টি অ্যাপের অধিকাংশ আগের ৫৯টি অ্যাপের লাইট ভার্সন । একটি অ্যাপের লাইট ভার্সনকে টেকনিক্যালি তার মেন ভার্সনের ক্লোন বলা যায় না । কারণ ক্লোন অ্যাপ বিষয়টা একেবারেই আলাদা । 

16 Jul 2020

আপনার চাইনিজ ফোনের সিকিউরিটি অ্যাপটি কতটা বিপজ্জনক জানেন ?

Image courtesy: Pixabay

চিনের অ্যাপ তো নিষিদ্ধ করেছে ভারত সরকার । কিন্তু তাতে কি বিপদ পুরোপুরি কেটেছে ? আপনি কি জানেন, শিয়াওমি, রিয়ালমি, ভিভো, ওপ্পো ইত্যাদি কোম্পানির যে ফোনগুলি আপনি ব্যবহার করছেন, সেগুলিতে একটি বিপজ্জনক অ্যাপ রয়েছে । যে অ্যাপটি এখনও আপনার ফোনে অ্যাকটিভ ।

14 Jul 2020

ফাইল ডিলিট হলেও চিন্তা নেই, উইনডোজ নিয়ে এল রিকভারি অ্যাপ

Image courtesy: Microsoft

ফাইল ডিলিট হয়ে গিয়েছে, রিকভার করতে পারছেন না - এমন সমস্যায় কখনও পড়েনি এমন লোকের সংখ্যা খুব কম । রিসাইক্লিং বিন, এসডি কার্ড কিংবা ইউএসবি ড্রাইভ থেকে অনেক সময় অসাবধনতায় বা টেকনিক্যাল কোনও সমস্যার জন্য অনেক সময় ফাইল ডিলিট হয়ে যায় বা আমরা অসাবধানে ডিলিট করে দিই । তখন আমাদের ইন্টারনেটে খুঁজতে হয় ফ্রিতে (কারণ পেইড অ্যাপগুলির দাম অনেকটাই বেশি) ভালো ফাইল রিকভারি অ্যাপ কী আছে । তবে এবার এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে মাইক্রোসফট ।

11 Jul 2020

টিকটকের পর এবার বিপদ চিঙ্গারি অ্যাপেও !

Image courtesy: Chingari

টিকটক নিষিদ্ধ হওয়ায় চিঙ্গারি অ্যাপের জনপ্রিয়তা রাতারাতি অনেকটাই বেড়েছে । টিকটক নিষিদ্ধ হওয়ার পর গত কয়েকদিনে চিঙ্গারি অ্যাপের টোটাল ডাউনলোড সংখ্যা বেড়ে হয়েছে ১.১ কোটি । তাই অ্যাপটি এখন গুগল প্লে স্টোরের প্রথম ১০টি ফ্রি জনপ্রিয় অ্যাপের মধ্যে জায়গা করে নিয়েছে । কিন্তু এই চিঙ্গারি অ্যাপেও যে রয়েছে ভয়ানক বিপদ সেটা কি জানেন ?

হোয়াটসঅ্যাপে টিকটক নিয়ে মেসেজ পেয়েছেন? সাবধান!

Image courtesy: Business Insider

টিকটক ভারতে নিষিদ্ধ হয়েছে । কিন্তু অনেকেই এখন হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক শেয়ার করছেন । যেখানে দাবি করা হচ্ছে, সেই লিঙ্কে ক্লিক করে মোবাইল ফোনে টিকটক অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করা সম্ভব । কিন্তু এই ধরনের মেসেজে বিশ্বাস করলেই বিপদে পড়বেন ।

8 Jul 2020

এই অ্যাপগুলি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেনি তো ?

Image courtesy: Pixabay

গুগল সম্প্রতি তাদের প্লে স্টোর থেকে ২৫টি অ্যাপ সরিয়ে দিয়েছে । তথ্য চুরির অভিযোগে সরানো হয়েছে অ্যাপগুলিকে । অ্যাপগুলির মধ্যে ম্যালওয়্যার লুকিয়ে রাখা ছিল । ম্যালওয়্যারগুলো অ্যাপ ব্যবহারকারীর মোবাইল ফোন থেকে ফেসবুক লগইন ক্রেডেনশিয়াল চুরি করত ।

7 Jul 2020

ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘রিলস’

Image courtesy: Instagram

ইনস্টাগ্রামে আসতে চলেছে একটি নতুন ফিচার । ফিচারটির নাম ‘রিলস’ । গত বছরের নভেম্বর থেকে ফিচারটির টেস্ট শুরু করেছে ইনস্টাগ্রাম । প্রথমে ফিচারটি টেস্ট শুরু হয় ফ্রান্স ও জার্মানিতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে । তবে গত সপ্তাহে কোম্পানি জানিয়েছে, ভারতেও ফিচারটির টেস্ট শুরু হয়ে গিয়েছে । 

6 Jul 2020

ভারতের প্রথম সোশ্যাল অ্যাপ ‘এলিমেন্টস’, তবে শুরুটা করেছিল ওয়ার্ল্ডফ্লোট

Image courtesy: Elyments

আপনারা কেউ কি এলিমেন্টস (Elyments) অ্যাপটি ডাউনলোড করেছেন ? এলিমেন্টসকে বলা হচ্ছে ভারতে প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ । অর্থাৎ চিনের বিভিন্ন অ্যাপ আমাদের দেশে নিষিদ্ধ হওয়ার পর দেশি অ্যাপ তৈরি ও ব্যবহারের যে দাবি উঠেছে, তার একটা বড় উদাহরণ বলা যেতে পারে এলিমেন্টস অ্যাপ । গতকালই লঞ্চ হয়েছে অ্যাপটি । পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে ও অ্যাপলের অ্যাপ স্টোরে ।

4 Jul 2020

জিওমিট ভারতের লজ্জা !

Image courtesy: JioMeet


আত্মনির্ভর হওয়া মানে কি কাউকে নকল করা ? কাউকে নকল করে কি বড় হওয়া যায়, না কি ঠিকমতো ব্যবসা করা যায় ? আমরা চিনকে কটাক্ষ করি । শুধু আমরা নই, সারা পৃথিবীই করে । তার অন্যতম দুটো কারণ হল প্রথমত, চিনের পণ্যের কোয়ালিটি খুবই খারাপ । দ্বিতীয়ত, অধিকাংশ পণ্যই (তা সে মোবাইল ফোন হোক বা বাচ্চাদের খেলনা) ইউরোপ বা আমেরিকার বিভিন্ন সামগ্রীর পুরোপুরি নকল । কিন্তু কী বলবেন, যদি দেখেন ভারতেরও কোনও তথাকথিত নামী কোম্পানি একই কাজ করছে ?

1 Jul 2020

ইউটিউব ও ফেসবুকে শীঘ্রই পাবেন ‘টিকটকের মজা’

Image courtesy: Pixabay

টিকটক তো ভারতে থেকে বিদায় নিল । তারপর ? টিকটকের বিকল্প কী, তা নিয়ে গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় বহু লোক প্রশ্ন করেছে । অনেকেই দেখছি ভারতের চিঙ্গারি অ্যাপটির কথা বলেছেন । ওদিকে ইউটিউব ও ফেসবুক কিন্তু বসে নেই । আর কয়েক মাসের মধ্যেই তারা আনতে চলেছে টিকটকের মতো শর্ট ভিডিয়ো রেকর্ড ও পাবলিশ করার বিশেষ ফিচার । 


30 Jun 2020

চিনের অ্যাপগুলিকে যে পদ্ধতিতে ব্লক করবে ভারত সরকার

Image courtesy: Pixabay

একসঙ্গে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার । অ্যাপগুলি চিনের কোম্পানির তৈরি । বিষয়টি নিয়ে ভারতে শোরগোল পড়ে গেছে । কারণ ওই অ্যাপগুলির মধ্যে টিকটক, হ্যালো, শেয়ারইট সহ একাধিক অ্যাপ ভারতে যথেষ্ট জনপ্রিয় । যে প্রশ্নটা প্রায় সবার তা হল, এই অ্যাপগুলি নিষিদ্ধ করলেও সেগুলিকে ভারত সরকার কোন পদ্ধতিতে ব্লক করবে ?

28 Jun 2020

এক ক্লিকেই সব কাজ করবে গুগলের নতুন অ্যাপ অ্যাকশন ব্লকস্

Image courtesy: Google play store

গুগল গত মাসে একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে। অ্যাপটির নাম অ্যাকশন ব্লকস্ । এমন অনেক কাজ আমরা প্রতিদিন মোবাইল ফোনের সাহায্যে করি যেগুলোর জন্য নির্দিষ্ট অ্যাপ ওপেন করে তারপর সেই অ্যাপের নির্দেশ ধাপে ধাপে মেনে কাজটি করতে হয় । 

27 Jun 2020

হোয়াটসঅ্যাপে এবার পাবেন অ্যানিমেটেড স্টিকার

Image courtesy: Android central

হোয়াটসঅ্যাপ অবশেষে অ্যানিমেটেড স্টিকার আনতে চলেছে । হোয়াটসঅ্যাপে স্টিকার ফিচার আসে গত বছর । সেগুলি হল স্টিল ইমেজের স্টিকার । যদিও তার অনেক আগেই হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী মেসেঞ্জার অ্যাপ টেলিগ্রামে (সিকিউরিটি, ফাইল সাইজ সাপোর্ট সহ সব বিষয়েই যা হোয়াটসঅ্যাপের থেকে অনেক এগিয়ে । এই প্রসঙ্গে জানিয়ে রাখি Teknowbits-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, যাঁরা টেলিগ্রাম ব্যবহার করেন তারা টেকনোবিটসের টেলিগ্রাম চ্যানেলে গিয়েও ব্লগগুলি পড়তে পারবেন) কিন্তু স্টিল ইমেজ স্টিকার ও অ্যানিমেটেড স্টিকার ফিচার চালু হয়ে গিয়েছে । যাই হোক শেষ পর্যন্ত দেরিতে হলেও হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে এই ফিচার । 

21 Jun 2020

চিনের ক্ষতিকর অ্যাপগুলি আনইনস্টল করতে সমস্যা ? জেনে নিন পদ্ধতি

Image courtesy : Pixabay

টেকনোবিটসের ব্লগে এর আগে কিছু ম্যালিশাস অ্যাপ অর্থাৎ ক্ষতিকর অ্যাপ নিয়ে লিখেছিলাম । সেই অ্যাপগুলির অধিকাংশই চিনে তৈরি । সম্প্রতি চিনের বিভিন্ন কোম্পানির তৈরি এমন ৫২টি সন্দেহজনক অ্যাপের তালিকা প্রকাশ করেছে ভারত সরকারের সংস্থা  সাইবার কোঅর্ডিনেশন সেন্টার বা সাইকোর্ড । সেই তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় অ্যাপ যেমন, টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, হ্যালো, ক্লাব ফ্যাক্টরি ইত্যাদি । এছাড়া গুগলও সম্প্রতি প্রায় ২০টি ক্ষতিকর অ্যাপের একটি তালিকা প্রকাশ করেছে । সেগুলি তারা ইতিমধ্যে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে । 

20 Jun 2020

এই অ্যাপগুলি কি আপনার মোবাইলে আছে ? সাবধান !

Image courtesy : Google Play store

লাদাখে চিন-ভারত সীমান্তে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন । তারপরেই দেশজুড়ে চিনা পণ্য  বয়কটের সমর্থনে জোরদার দাবি উঠেছে । ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা হ্যাশট্যাগ দিয়ে বয়কটের পক্ষে প্রচার চলছে । আর এই বয়কটের অন্যতম লক্ষ্য হল চিনের মোবাইল ও অ্যাপ । যদিও চিনের কাপুরুষোচিত হামলার অনেক আগেই নিজেদের প্রাইভেসির স্বার্থেই আমাদের এই বয়কট শুরু করা উচিত ছিল ।


15 Jun 2020

সাধারণ অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে তুলবেন হাই কোয়ালিটির ছবি

Image courtesy: Google store

গুগলের পিক্সল ফোনের দাম প্রায় আইফোনের সমান । যদিও আইফোনের ফিচার বা সিকিউরিটি পিক্সলের থেকে অনেকটাই ভালো । কিন্তু একটা বিষয়ে গুগলের পিক্সল ফোন আইফোনকে সমানে সমানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে - সেটা হল তার ক্যামেরা ।  

12 Jun 2020

কম্পিউটার ও স্মার্ট ফোনে কীভাবে সহজেই দেখবেন 3D মুভি

Image courtesy : Pixabay

এখন হলিউডের অধিকাংশ অ্যাকশন মুভির থ্রিডি ভার্সন রিলিজ হয় । তবে থ্রিডি প্রযুক্তি মোটেও নতুন নয় ।  চল্লিশ বছর আগে এদেশে প্রথম থ্রিডি হিন্দি ছবি তৈরি হয়েছিল । কিন্তু সেভাবে জনপ্রিয় হয়নি । তাই পরবর্তী কয়েক দশকে বিষয়টি নিয়ে আর সেভাবে কাজ হয়নি । তবে বছর দশেক আগে অবতার ছবির হাত ধরে হলিউডে ও বাকি বিশ্বে ফের থ্রিডি মুভি জনপ্রিয়তা লাভ করে ।

জনপ্রিয় পোস্ট